ঈদের আগে মানিকগঞ্জে ১৯ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

মানিকগঞ্জের হরিরামপুরে ভয়াবহ আগুনে ১৯টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন: নলছিটিতে আগুনে ৬ দোকান ভস্মীভূততবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি হোটেলের পাশে পেট্রল ও অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।