নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক আনতে আবারও প্রস্তুত যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা নাথিং। কোম্পানিটি শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, যেখানে তাদের নতুন স্মার্টফোন সিরিজ নাথিং ফোন ৪এ উন্মোচিত হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। শুধু ফোনই নয়, এই ইভেন্টে নতুন হেডফোনও দেখাতে পারে প্রতিষ্ঠানটি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবে নাথিংয়ের সিইও কার্ল পেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন এই লঞ্চ ইভেন্টটি হবে অ্যাপলের ঘোষণার ঠিক একদিন পরেই। গত বছরের ধারা বজায় রেখে এবারও নাথিং তাদের নতুন সিরিজে দুটি মডেল আনতে পারে। এর মধ্যে একটি হবে নাথিং ফোন ৪এ, আর অন্যটি নাথিং ফোন ৪এ প্রো। নতুন সিরিজে ডিজাইনের দিকেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আগে যেখানে আইকনিক গ্লাইফ ম্যাট্রিক্স ডিজাইন ছিল, সেখানে এবার নতুনভাবে ডিজাইন করা একটি গ্লাইফ বার যুক্ত হতে পারে। এতে থাকবে নয়টি আলাদা করে নিয়ন্ত্রণযোগ্য মিনি-এলইডি লাইট, যা ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের ভিজ্যুয়াল নোটিফিকেশন অভিজ্ঞতা দিতে পারে। আরও পড়ুনবুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলাম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন নাথিংয়ের দাবি অনুযায়ী, নতুন গ্লাইফ বার আগের সিরিজ নাথিং ফোন ৩এ-এর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি উজ্জ্বল হবে। যদিও আলোর নকশায় পরিবর্তন আনা হয়েছে, তবুও কোম্পানির স্বাক্ষরধর্মী স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ডিজাইন অপরিবর্তিত থাকতে পারে। ফোনটির পিছনের ক্যামেরা সেটআপও মাঝামাঝি অংশে রাখা হয়েছে, যা আগের মডেলের ডিজাইন ধারাকেই মনে করিয়ে দিতে পারে। ডিজাইনের পাশাপাশি হার্ডওয়্যারেও কিছু আপগ্রেডের ইঙ্গিত মিলছে। জানা গেছে, স্ট্যান্ডার্ড নাথিং ফোন ৪এ মডেলে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৪ চিপসেট। অন্যদিকে প্রিমিয়াম সংস্করণ নাথিং ফোন ৪এ প্রো-এ ব্যবহার করা হতে পারে আরও শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৩ প্রসেসর। স্টোরেজের ক্ষেত্রেও উন্নতি দেখা যেতে পারে প্রো ভ্যারিয়েন্টে ইউএফএস ৩.১ স্টোরেজ প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে, যা দ্রুত ডাটা ট্রান্সফারের সুবিধা দেবে। রঙের দিকেও কিছু নতুনত্ব আনছে নাথিং। কোম্পানিটি জানিয়েছে, আসন্ন ফোনগুলোতে প্রিমিয়াম মানের উপকরণ ব্যবহার করা হবে এবং গোলাপি রংসহ কয়েকটি নতুন কালার অপশন পাওয়া যেতে পারে। তবে ব্যাটারির ক্ষেত্রে বড় পরিবর্তন নাও আসতে পারে। ধারণা করা হচ্ছে, আগের মতোই লিথিয়াম-আয়ন প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করা হবে। ফলে ব্যাটারির ক্ষমতায় খুব বড় কোনো পরিবর্তন নাও দেখা যেতে পারে। দামের দিক থেকে অবশ্য কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। প্রযুক্তি মহলে শোনা যাচ্ছে, নাথিং ফোন ৪এ-এর প্রারম্ভিক দাম প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। আর নাথিং ফোন ৪এ প্রো বাজারে আসতে পারে প্রায় ৪০ হাজার টাকা থেকে। কেএসকে