বাড়িতেই সিস্ট দূর করতে ৫ উপায় মেনে চলুন

অনিয়ন্ত্রিত জীবন ও ডায়েট প্ল্যানের কারণে শরীরে তৈরি হতে পারে সিস্ট। শরীরে বিভিন্ন অঙ্গপত্যঙ্গে এটি হতে পারে। সিস্ট অপসারণ করতে সার্জারির প্রয়োজন হয়। তবে সার্জারিতে যারা ভয় পান তারা বাড়িতে কিছু উপায় মেনে চললেই এটি প্রাকৃতিকভাবে দূর করতে পারেন।সিস্ট শরীরের ভেতর বা ত্বকের নিচে তৈরি হওয়া একটি অস্বাভাবিক, বন্ধ থলি বা পকেট, যা সাধারণত তরল, বাতাস, পুঁজ বা আধা-কঠিন পদার্থে পূর্ণ থাকে। সাধারণত গ্রন্থি বা শারীরিক নিষ্কাশন বাধাগ্রস্ত হলে এগুলো তৈরি হয়। সিস্ট শরীরের যেকোনো স্থানে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত সিস্ট শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায় না। এগুলো বেশিরভাগই ক্যানসার মুক্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে সিস্ট থেকেই তৈরি হয় টিউমার বা ক্যানসার। তাই শরীরে সিস্ট দেখা দিলে তা মোকাবিলায় পাঁচটি সহজ উপায় মেনে চলতে পারেন। এগুলো হলো- ১. ভেষজ উপায়: বেশ কিছু হার্বাল জিনিস এন্ডোক্রিন সিস্টেম সুস্থ রাখতে সাহায্য করে। হরমোনের সঠিক মাত্রা বজায় রাখা, ওভিউলেশন নিয়মিত করতে ও জনন তন্ত্রে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এ সব প্রাকৃতিক জিনিস। সিস্ট দূর করতে চমৎকারভাবে কাজ করে হলুদ। এক কাপ উষ্ণ দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে পান করুন। এটি রক্তকে বিশুদ্ধ করে এবং পরিপাকের উন্নতি ঘটায়। ভালো ফল পাওয়ার জন্য ১০ দিন হলুদ মেশানো দুধ পান করুন। ২. খাওয়া-দাওয়া: চিকিত্সকরা জানাচ্ছেন, অস্বাস্থ্যকর ডায়েট ও অনিয়মিত লাইফস্টাইল ওভারিয়ান সিস্টের অন্যতম কারণ। ডায়েটে ফল, সবুজ শাক-সব্জি, গোটা শস্যের পরিমাণ বেশি থাকলে সিস্টের মোকাবিলা করা সহজ হবে। ৩. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন ও বিএমআই বেশি হওয়ার কারণেও ওভারিয়ান সিস্টে আক্রান্ত হচ্ছেন নারীরা। মেদ ঝরিয়ে বিএমআফ ২৫-এর নীচে নিয়ে আসতে পারলে ওভারিয়ান সিস্টের সমস্যা অনেকটাই কাটানো যেতে পারে। আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের জন্য ইফতারে ঝুঁকিপূর্ণ ৪ খাবার ৪. সাপ্লিমেন্ট: ডায়েট ও মেদ ঝারনোর পাশাপাশি কিছু ভিটামিন ও সাপ্লিমেন্ট হরমোনের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন ই, ফ্লাক্সসিড অয়েল, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি তার মধ্যে অন্যতম। আরও পড়ুন: শরীরের কোন লক্ষণ দেখে বুঝবেন ব্রেন টিউমার হয়েছে? ৫. হরমোন: ওভারিতে সিস্ট হওয়ার অন্যতম কারণ ইস্ট্রজেন হরমোনের সাম্য নষ্ট হওয়া। ইস্ট্রজেনের পরিমাণ বেড়ে গেলে ওভিউলেশন অনিয়মিত হয়। যার ফলে ওভারিতে সিস্ট তৈরি হয়। তাই সিস্ট রুখতে শরীরে ইস্ট্রজেন ব্যালান্সের দিকে খেয়াল রাখুন। সয়া প্রোটিন, প্রসেসড মিট শরীরে ইস্ট্রজেনের পরিমাণ বাড়ায়। প্লাস্টিকের বোতল থেকে পানি খেলেও শরীরে রাসায়নিক বিক্রিয়ার ফলে ইস্ট্রজেনের পরিমাণ বাড়তে পারে।