কলকাতায় এখনও আটকা ওয়েস্ট ইন্ডিজ, বাড়ি ফেরার আকুতি স্যামির

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পরও কলকাতায় আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিমান ধরতে পারছেন না ক্যারিবিয়ানরা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। লিখেছেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে ভারতে আটকে পড়া দলগুলোর একটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।... বিস্তারিত