সরকারি নির্দেশনার প্রেক্ষিতে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের দুটি রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।বুধবার (৪ মার্চ) বিকেল ৩টা থেকে কারখানা দুটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে চলমান গ্যাস সংকটের কারণে শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে সার কারখানাগুলোতে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সরকারি নির্দেশনায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়।কারখানা সূত্রে জানা গেছে, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা রাখে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে এই বিপুল পরিমাণ উৎপাদন স্থগিত রয়েছে।আরও পড়ুন: যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধকর্তৃপক্ষ জানায়, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাস নির্ভর হওয়ায় পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া উৎপাদন চালানো ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাসে উৎপাদন অব্যাহত রাখলে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা বিবেচনায় এবং সরকারি সিদ্ধান্তের আলোকে কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সার সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই দ্রুত উৎপাদন পুনরায় চালু করে বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে।আরও পড়ুন: সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লবিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।তিনি বলেন, ‘গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় চালু করা হবে।