যুদ্ধ কোনো স্থায়ী সমাধান হতে পারে না: নরেন্দ্র মোদী

ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিম সাফ জানিয়ে দিয়েছেন যে, যুদ্ধ কোনো স্থায়ী সমাধান হতে পারে না। বৃহস্পতিবার (৫ মার্চ) নয়াদিল্লিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট স্টাব উভয়েই আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্বব্যাপী উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। শান্তি ও কূটনীতির পক্ষে ভারত-ফিনল্যান্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও ফিনল্যান্ড উভয় রাষ্ট্রই আইনের শাসন এবং শান্তিতে বিশ্বাসী। তিনি বলেন, আমরা একমত যে কেবল সামরিক সংঘাত দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, শান্তি ফিরিয়ে আনার প্রতিটি প্রচেষ্টায় আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখব। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ২০২৬ সালের শুরুতেই একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, চলতি বছরের শুরুতে স্বাক্ষরিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ভারত ও ফিনল্যান্ডের অর্থনৈতিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তির আদান-প্রদান আরও সহজ হবে। সূত্র: দ্য স্টেটসম্যান কেএম