আসন্ন ঈদ-উল ফিতল উপলক্ষে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর রাজু, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার ইকবাল হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।আরও পড়ুন: জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকুএ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যমুনা সেতু কর্তপক্ষ, সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়- যানজট নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।