বুধবার গ্রিসের একটি আদালাত হ্যারি ম্যাগুয়েরকে ১৫ মাসের স্থগিত সাজা দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার ২০২০ সালে মাইকোনোস দ্বীপে মারামারিতে জড়িয়েছিলেন। ওই ঘটনায় তার এই সাজা।ম্যাগুয়েরের বিরুদ্ধে সরকারী কর্মচারীদের সঙ্গে ‘কম’ গুরুতর মারামারিতে জড়ানো, গ্রেফতার এড়ানোর চেষ্টা ও ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে এই রায়ের সময় তিনি উপস্থিত ছিলেন না।ম্যাগুয়ের সবসময়ই জোর দিয়ে বলেছেন যে, তিনি কোনো ভুল কাজ করেননি। তার প্রতিনিধিরা ব্যক্তিগতভাবে মামলার প্রক্রিয়া নিয়ে কিছু উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন।আরও পড়ুন: জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যাএই ঘটনায় ম্যাগুয়েরকে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল। একই বছর ২১ মাস ও ১০ দিনের সাজা দেওয়া হয়েছিল, ছিল জরিমানাও। পরের দিনই তার আইনজীবী দল রায়ের বিরুদ্ধে আপিল করে। গ্রিক আইন অনুযায়ী এই আপিলের ফলে তার আগের দণ্ড বাতিল হয়ে যায় এবং পুরো মামলাটির নতুন করে বিচার হওয়ার সুযোগ তৈরি হয়।ম্যাগুয়ের একাধিকবার অর্থ দিয়ে মামলা মীমাংসা করার সুযোগ পেলেও তা প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান। এরমধ্যেই ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার মামলার রায় স্থগিত হয়।