রংপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২৯ হাজার টাকা জরিমানা

রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে রংপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর নবাবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন রংপুর ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক জাঙ্গীর আলম।এসময় শিশুখাদ্যে ভেজাল নিত্য পণ্যের মূল্য তালিকা না থাকাসহ নির্ধারিত দামের থেকে বেশি দাম নেয়ায় পাঁচ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রংপুরের উপ পরিচালক জাঙ্গীর আলম বলেন, ‘রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিভিন্ন অসঙ্গতি থাকায় পাঁচ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’আরও পড়ুন: রংপুরে সারের সংকট দেখিয়ে কৃষকের পকেট কাটছে ব্যবসায়ীরাবাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি।