জাতীয় পর্ষদের কার্যনির্বাহী সভায় নানা কর্মসূচি নিয়ে আলোচনা
প্রতিবছরের ধারাবাহিকতায় জাতীয় পরিচালনা পর্ষদও এ বছর বড় পরিসরে ‘সহমর্মিতার ঈদ’ বাস্তবায়ন করবে। এরই মধ্যে নেওয়া হয়েছে প্রস্তুতি। বন্ধুসভা জাতীয় পর্ষদ ২০২৬–২৭–এর তৃতীয় কার্যনির্বাহী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।