বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী তরুণ রুবেল আহমদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবারের স্বপ্ন পূরণে জীবিকার তাগিদে প্রবাসে গেলেও শেষ পর্যন্ত সেই প্রবাসেই তার জীবনাবসান ঘটে। বুধবার (৪ মার্চ) রাতে প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়ে Read More