পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি অগ্নিকান্ডে শহরের উজানীপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও দেয়া হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমডিএস মাঠে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ দেন ৬৯ পদাতিক ব্রিগেডের জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম।এ সময় জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।আরও পড়ুন: বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকঅনুষ্ঠানে ১০০টি পরিবার ও এতিমখানার মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।এদিকে সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে এবং কঠিন সময়ে সেনাবাহিনী পাশে থাকায় তারা স্বস্তি পেয়েছেন।