ইরানে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যে অভিযোগ আনলো রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।বৃহস্পতিবার (৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলার মাধ্যমে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই দুই দেশ ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে উসকে দিয়েছে, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আরব দেশগুলোকে অন্যের স্বার্থে একটি যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। আরও পড়ুন: সাবমেরিন হামলা: শ্রীলঙ্কার জলসীমার দিকে যাচ্ছে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি শান্ত করার একমাত্র উপায় হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার একটি লক্ষ্য হলো, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা’। আরও পড়ুন: এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন! তিনি আরও জানান, ইউক্রেন সংকট, তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল হুমকি নিয়ে আয়োজিত রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে বোঝা গেছে, ‘ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই মতপার্থক্য রয়েছে’।