হাতে কাজ নেই, অর্থকষ্টে অভিনেতা শামীম হোসেন

বেকার হয়ে অর্থকষ্টে জীবন যাপন করছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের কমেডি অভিনেতা শামীম হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্রুসিক্ত হয়ে অভিনেতা জানান বর্তমানে ভালো নেই তিনি।বুধবার (৪ মার্চ) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন শামীম হোসেন। ভিডিওতে কেঁদে অভিনেতা জানান, হাতে কাজ নেই তার। কাজের অভাবে কঠিন সময় পার করছেন। শামীম হোসেন বলেন,কাজ না থাকায় মাঝে মাঝে মনে হয় টেনশনে পাগল হয়ে যাব। পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমারসহ সবার রিজিকে বরকত দেন। এর আগে আরেকটি ফেসবুক পোস্টে শামীম হোসেন লেখেন,আমরা মধ্যবিত্ত পরিবার। তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি-কেউ যদি কোনো কাজে ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস, আজ সত্যিই তা বুঝতে পারছি ভাই। রোজার প্রায় ১৫ দিন পার হয়ে গেলেও কোনো কাজ না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শামীম। পরিবার ও আত্মীয়স্বজনের জন্য প্রতি মাসে আয়ের একটি লক্ষ্য থাকে। কিন্তু কাজ না থাকায় সেই লক্ষ্য পূরণ করতে পারছেন না সে আর্থিক টানাপোড়নের কথাও জানান তিনি। আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে কুলিগিরি, রিকশা চালানো, পিয়নের মতো কাজও করেছেন শামীম। সেখান থেকেই অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির হাত ধরে‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। আরও পড়ুন: অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি এরপর ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু। ক্যারিয়ারে হাজারের বেশি নাটক এবং দুই ডজনের বেশি চলচ্চিত্রে কমেডি চরিত্রে দেখা গেছে তাকে। তবে বর্তমানে কাজের অভাবে অর্থকষ্টে কঠিন বাস্তবতার মুখোমুখি মানুষকে হাসাতে দক্ষ এ অভিনেতা।