বিসিবির নির্বাচক হতে আগ্রহ প্রকাশ করেছেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া নির্বাচক পদের বিজ্ঞাপনে সাড়া দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের বেশ কয়েকজন নির্বাচক হওয়ার জন্য ইতোমধ্যেই আবেদন করেছেন, আরও অনেকেই আবেদন কর‌তে আগ্রহী বলে জানা গেছে।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাচক হওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক পদের লড়াইয়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদনপত্র জমা দেননি। তবে খুব শীঘ্রই তিনি আবেদনপত্র জমা দেবেন। আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা।এদিকে, নির্বাচক হওয়ার জন্য সাবেক ক্রিকেটারদের মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন- ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম, শামসুর রহমান শুভ ও মোহাম্মদ রফিক। বয়সভিত্তিক দলের নির্বাচকসহ নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও আবেদন করেছেন। আরও পড়ুন: ভারতে সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিধ্বংসী সেঞ্চুরি অ্যালেনেরবিসিবির নারী বিভাগের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন অনেক আগে থেকেই নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও তিনি আবেদন করবেন না বলে জানিয়েছেন। নারী দলের সঙ্গেই আপাত থাকতে চান তিনি।এর আগে গত ১ মার্চ দুজন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণি অথবা লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে৷ বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শী কাউকে খুঁজছে বিসিবি। নির্বাচকরা নিয়োগ পাবেন দুই বছরের জন্য। তাদের দায়িত্ব হবে জাতীয় দল এবং ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন। এছাড়া পাইপলাইনে থাকা খেলোয়াড়দের দিকেও নজর রাখবেন তারা।