যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি ইরান। এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। খবর আল জাজিরার।বৃহস্পতিবার (৫ মার্চ) একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের কাছ থেকে অস্ত্র পাঠানোর জন্য কোনো অনুরোধ পায়নি রাশিয়া। মস্কো ইরানকে অস্ত্রসহ বস্তুগত সহায়তা দেয়ার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। তেরানের সঙ্গে আমাদের দৃঢ় অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।’ আরও পড়ুন: ইরানে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যে অভিযোগ আনলো রাশিয়া গত বছর রাশিয়ার সাথে ইরান ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থান বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট তৈরি করছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ শাহেদ ড্রোন সরবরাহ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আরও পড়ুন: এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন! বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই দুই দেশ ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে উসকে দিয়েছে, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।