প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং প্রত্যাবর্তন, বিমানবন্দরে থাকবেন কারা?

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখা।বৃহস্পতিবার (৫ মার্চ) অনুসরণীয় রাষ্ট্রাচার বিষয়ে দেয়া নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত থাকবেন: ১) মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী;২) সংসদের চিফ হুইপ৩) মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আরও পড়ুন: বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার