রশিদকে সরিয়ে আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান

রশিদ খানকে সরিয়ে আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন ইব্রাহিম জাদরান। এই ওপেনারকে নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে এসিবি। ইব্রাহিম আগে ছিলেন রশিদ খানের ডেপুটি।নেতৃত্ব থেকে রশিদ খানকে সরিয়ে দেওয়ার কারণ জানা যায়নি। তার অধীনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ে আফগানরা। সব মিলিয়ে ৪৮ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানকে তিনি জিতিয়েছেন ২৬ ম্যাচে। দায়িত্ব পাওয়া ইব্রাহিম এর আগে ১১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।শুধু টি-২০ নয়, আফগানিস্তান ওয়ানডের দলও ঘোষণা করেছে। দুই দল থেকেই বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, ও মোহাম্মদ ইশাক। ১৩ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নুর রহমান, শরাফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক। ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ, প্রথমবারের মতো ডাক পেলেন জিয়া।আফগানিস্তানের শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন বিলাল সামি। ডানহাতি এই পেসার জায়গা ধরে রেখেছেন। টি-টোয়েন্টি স্কোয়াডে তার স্থান হয়েছে রিজার্ভ দলে। রিজার্ভ দলে আরও আছেন নাঙ্গেয়াল খারোটি ও ইজাজ আহমেদজাই।আরও পড়ুন: ভারতে সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিধ্বংসী সেঞ্চুরি অ্যালেনের৩ ম্যাচের টি-টোয়েন্টি শেষে ২০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজেও ম্যাচ ৩টি।টি-২০ স্কোয়াডইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নুর রহমান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও আবদুল্লাহ আহমেদজাই।ওয়ানডে স্কোয়াডহাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোটি, আল্লাহ গজনফর, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও বিলাল সামি।