ইরানের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক মিত্র রাশিয়া ও চীন বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই যুদ্ধে ইতিমধ্যে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ‘মানবিক নীতির সব সীমা লঙ্ঘনকারী নিন্দনীয় ঘটনা’ বলে আখ্যা দিয়েছেন।