টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচটি খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। পাল্লেকেলের ম্যাচকে সামনে রেখে সালমান আগা আলীরা ক্যান্ডির একটি হোটেলে ছিলেন। এ সময় একজন ক্রিকেটার হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে।অভিযুক্ত ক্রিকেটারের নাম জানা যায়নি। ঘটনার সময় ওই নারী কর্মী চিৎকার করলে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খবর টেলিকম এশিয়া স্পোর্টসের। পরে বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানানো হয়।হোটেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা দাবি করে। নাভিদ খেলোয়াড়দের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান এবং ওই খেলোয়াড়কে অসদাচরণের জন্য জরিমানা করেন। তবে জরিমানার পরিমাণ জানা যায়নি। এতে ঘটনাটি তখন অভ্যন্তরীণভাবে মীমাংসা হয়।আরও পড়ুন: চারদিন ধরে হোটেলে আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ, দেশে ফেরার আকুতি স্যামিরতবে খবরটিকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটিকে বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে তারা। ভুয়া খবর ছড়ানোয় বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।পাকিস্তানি ক্রিকেটারদের এমন খবরে জড়ানো নতুন কিছু নয়। গত বছর পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে মাঠ থেকে গ্রেফতার হয়েছিলেন হায়দার আলী। তবে বেশিক্ষণ তাকে আটক থাকতে হয়নি। আগাম জামিন নিয়ে বের হয়ে আসেন। যদিও এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলমান রেখেছিল যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। নিষেধ ছিল যুক্তরাজ্যের বাইরে যাওয়াতেও। প্রায় এক মাসের তদন্ত শেষে পুলিশ সব অভিযোগ তুলে নেয়।