রমজান মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ মাস। এটি কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার সময় নয়, বরং আত্মশুদ্ধি, ধ্যান এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস।অনেকে জানতে চান, নেবুলাইজার ব্যবহারে রোজা ভেঙে যাবে? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নেবুলাইজারের মাধ্যমে মূলত শ্বাষকষ্ট দূরীকরণের ওষুধ তরল বা বাষ্প আকারে ভেতরে প্রবেশ করানো হয়ে থাকে। রোজা রাখা অবস্থায় খাদ্যনালীতে বাইরে থেকে নিরেট বাতাস ছাড়া কিছু প্রবেশ করলেই রোজা ভেঙে যায়। সেই হিসেবে নেবুলাইজার ব্যবহারের কারণে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আরও পড়ুন: খতম তারাবি পড়ার নিয়ম আর যদি রোগী এতোটা অক্ষম হন যে তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, তাহলে প্রতিটি রোজার জন্য একটি করে ফিদিয়া আদায় করতে হবে। প্রত্যেক রোজার ফিদইয়া হলো সদকাতুল ফিতরের সমপরিমাণ। অর্থাৎ, ১.৫ কেজি ৭৪ গ্রাম ৬৪০ মি.গ্রা. বা তার সমপরিমাণ অর্থ দেওয়া যেতে পারে। একজন গরিবকে প্রতিদিন ১ ফিতরা পরিমাণ করে ৬০ দিন দিলেও আদায় হবে। ৬০ দিনের ফিতরা পরিমাণ একত্রে বা এক দিনে দিলে আদায় হবে না।