মৃত ব্যক্তির রোজা অন্য কেউ রাখতে পারবে?

রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবিকতার মাস। এ মাসে ইবাদতের পাশাপাশি দান-সদকা, জাকাত ও মানুষের প্রতি সহমর্মিতা বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। ইসলামে দান কেবল অর্থ দেওয়ার নাম নয়; এটি হৃদয়ের উদারতা, সামাজিক দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহৎ মাধ্যম।অনেকে জানতে চান, মৃত ব্যক্তির রোজা অন্য কেউ রাখতে পারবে? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি রোজা না রেখে মারা যায় তাহলে অন্য কারো জন্য সেই মৃত ব্যক্তির রোজার কাজা বা কাফফারা আদায়ের কোনও বিধান নেই ইসলামে। তবে মৃত্যুকালে সে ব্যক্তি ‘ফিদিয়া’ দেয়ার অসিয়ত করলে তার রেখে যাওয়া সম্পদের এক-তৃতীয়াংশ থেকে অসিয়ত পূর্ণ করা জরুরি। অসিয়ত না করলে ফিদিয়া দেয়া জরুরি নয়। তবে তার প্রাপ্ত বয়স্ক ওয়ারিশরা নিজ নিজ অংশ হতে তা আদায় করলে আদায় হওয়ার আশা করা যায়। (আদ্দুররুল মুখতার : ২/৪২৪, আল জাওহারাতুন নিয়ারাহ : ১/৪৪৩) আরও পড়ুন: নারীরা ঘরে বসে কীভাবে ইতিকাফ করবেন রোজা না রাখার শাস্তি সম্পর্কে হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল।’ (ইবনে খুজাইমা, হাদিস : ১৫০৯)