বঙ্গোপসাগরে তিনটি অবৈধ ট্রলিংবোটসহ ৩৭ জেলে আটক

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি ট্রলিংবোটসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৪ মার্চ) রাতে সাগরের পাথরঘাটাসংলগ্ন এলাকায় মাছ ধরা অবস্থায় নিষিদ্ধনৌকাসহ তাদের আটক করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।তিনি জানান, বরগুনার পাথরঘাটাসংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিংবোট দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে ‘এফবি মায়ের দোয়া–২৭’, ‘এফবি সীমা–২’ ও ‘এফবি আসমা’ নামের তিনটি নৌকাসহ জেলেদের আটক করে।আরও পড়ুন: সুন্দরবনে মহাবিপন্ন শাপলাপাতা মাছ শিকার, ২২ জেলে আটকআটক নৌকাগুলো বৃহস্পতিবার রাতে মোংলায় কোস্ট গার্ড সদর দফতর পশ্চিম জোনে নেয়া হয়। যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকালে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি ট্রলিংবোট ও ৩৭ জেলেকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আটক ট্রলিংবোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।আরও পড়ুন: বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংবোটসহ ১৬ জেলে আটক তিনি বলেন, আদালতের নির্দেশনা পেলে মাছ নিলামে বিক্রি করা হতে পারে অথবা সাগর থেকে অবৈধ পন্থায় আহরণ করা মাছ মোংলা উপজেলা ও এর আশপাশে এলাকার এতিমখানায় বিতারণ করা হতে পারে।মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, ‘কোস্ট গার্ড বঙ্গোপসাগর থেকে তিনটি মাছ ধরার নিষিদ্ধ নৌকা আটকের পর আসামিসহ থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’