জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি, প্রধান অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির প্রধান করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান নাসিমুল গনি।