নড়াইলের কালিয়া নবগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রবানী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার কাজিরপাগলা গ্রামের আজিজুল হককে (৫৪) অর্থদণ্ড দেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, অভিযোগ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইতি এন্টার প্রাইজের প্রতিনিধি আজিজুল হককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন: অসময়ে নবগঙ্গার ভাঙনে তীর রক্ষা বাঁধ, শঙ্কায় ৫ শতাধিক পরিবার অভিযানে নৌপুলিশ, আনসার ও কালিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।