পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। দলে ফিরেছেন সৌম্য সরকার, নাহিদ রানা এবং আফিফ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী এবং শামীম হোসেন।ইনজুরির কারণে দলে জায়গা হয়নি হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবের। পুনর্বাসন প্রক্রিয়া শেষে চলতি মাসের শেষদিকে তাদের মাঠে পাওয়ার আশা করছে বিসিবি।স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা মিডল অর্ডারে অনেক খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু খেলোয়াড় জায়গা ধরে রাখার জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। সেটা মাথায় রেখেই আফিফ হোসেনকে আবারও ডাকা হয়েছে। তার বেশ ভালো অভিজ্ঞতা আছে এবং বর্তমানে দারুণ ফর্মেও রয়েছেন৷ মাহিদুল অঙ্কনকে আবারও সুযোগ দেয়া হয়েছে এবং এটি তার প্রতিভাকে পূর্ণরূপে তুলে ধরার একটি সুযোগ।’আরও পড়ুন: নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তিলিটন দাসের স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে লিপু বলেন, ‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে তিনি তার খেলা নিয়ে কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আমরা বিশ্বাস করি তিনি খুব শিগগিরই এই ফরম্যাটে তার সেরা ফর্মে ফিরতে পারবেন এবং মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি।’আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে পাকিস্তান সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।বাংলাদেশ স্কোয়াডমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।