ইরান জানিয়েছে, আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি টেলিফোনে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাকে তিনি জানান, নাখচিভান অঞ্চলের ড্রোন হামলার পেছনে তেহরানের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, ইরান আজারবাইজানের দিকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করেনি। একই সঙ্গে তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা চালাচ্ছে।