ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ফাইনাল নিশ্চিতের মিশনে ভারতকে বড় পুঁজি এনে দিলেন স্যাঞ্জু স্যামসন-ইশান কিশানরা। জিততে হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে হবে হ্যারি ব্রুকদের।মুম্বাইয়ের ওয়াংখেড়ে বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন স্যাঞ্জু স্যামসন। ইংলিশদের হয়ে ৪০ রান খরচায় ২ উইকেট নেন উইল জ্যাকস। ২ উইকেট নিতে ৪১ রান খরচ করেছেন আদিল রশিদ। বিস্তারিত আসছে...