বৈশাখী নিউজ ডেস্ক: আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সক্রিয়তা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক মৌসুমি লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর Read More