দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।ঈদের ছুটি বাড়ল পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছর সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে ইসরাইল, সূত্রের খবর ইরানে ইসরাইলের যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করার সাথে সাথে তাদের যুদ্ধবিমানগুলো মাটির গভীরে চাপা পড়ে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আক্রমণ করবে, ইসরাইলের সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রিজওয়ানা হাসানের বিরুদ্ধে তদন্ত দাবি জামায়াত সেক্রেটারির ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ইরান যুদ্ধ: কোন দেশে প্রাণহানি কত? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এরইমধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ফলে প্রায় সব দেশেই হতাহতের সংখ্যা বাড়ছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ফাইনাল নিশ্চিতের মিশনে ভারতকে বড় পুঁজি এনে দিলেন স্যাঞ্জু স্যামসন-ইশান কিশানরা। জিততে হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে হবে হ্যারি ব্রুকদের। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ঢালিপাড়ায় গুঞ্জন: যুক্তরাষ্ট্রে গেলেন সন্তানসম্ভবা বুবলি, শাকিব খান কি আবারও বাবা হচ্ছেন? দেশে নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানসম্ভবা অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। শোবিজ জগতে গুঞ্জন– কন্যাসন্তানের মা হচ্ছেন বুবলি আর বাবা হচ্ছেন মেগাস্টার শাকিব খান। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।