অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যকার ‘চড়’ বিতর্ক নিয়ে সরগরম নেটদুনিয়া। দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সমালোচনা চলছে ভক্ত মহলে।ঘটনার শুরু মঙ্গলবার (৩ মার্চ)। ওই দিন হঠাৎই অভিনেত্রী সামিয়া অথৈ ফেসবুক লাইভে অভিযোগ তুলে জানান, পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা তাকে সবার সামনে অকারণে মারধর করেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। সামিয়া অথৈর দাবি, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের নাটকের শুটিং চলাকালে মাদকাসক্ত ছিলেন তিশা। যে কারণে তিশা তাকে একাধিকবার চড় মারেন। এতে তার চোখ ও গাল ফুলে যায়। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এ লিখিত অভিযোগ জানিয়েছেন অথৈ। যে অনাকাঙিক্ষত ও অযৌক্তিক ঘটনা ঘটেছে তার বিচার চান তিনি। এদিকে ঘটনার দিন ৩ মার্চ তানজিন তিশা সংবাদমাধ্যমে দাবি করেন, এ অভিযোগ সত্য নয়। ‘ভুল বোঝাবুঝি’ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অথৈর মিথ্যা অভিযোগ করাকে ‘অপেশাদার আচরণ’ বলেও মনে করেন তিশা। আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামিয়ার এর একদিন পর ৪ মার্চ মধ্যরাতে তানজিন তিশা পরিচালককে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন। জানান, তার নামে লাইভে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। এর জন্য সামিয়া অথৈর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। আরও পড়ুন: সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা প্রসঙ্গত, ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি।