মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক আইনের অবক্ষয়ের ফল: ক্যালাস

মধ্যপ্রাচ্যের বর্তমান বিশৃঙ্খলা ও সংঘাত আন্তর্জাতিক আইন দুর্বল হয়ে পড়ার ফল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন দুর্বল হয়ে যাওয়ার কারণেই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতা তৈরি হয়েছে।