সা‌বেক উপ‌দেষ্টা খ‌লিলুর ও রিজওয়ানার বিচার দা‌বি জামায়া‌তের

অন্তর্বর্তী সরকা‌রের দুই উপ‌দেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জ‌ড়িত ছি‌লেন বলে অভিযোগ এনে তা‌দের জিজ্ঞাসাবাদ ক‌রে বিচা‌রের আওতায় আনার দা‌বি জা‌নি‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। দেশে বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্প‌তিবার (৫ মার্চ) রাজধানীর মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই দা‌বি তুলেছেন দলটির নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি।