জনবল নেবে সীমান্ত ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির কার্ডস প্রোডাক্টস, কার্ড অ্যান্ড এডিসি ডিভিশনে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও সংখ্যা: ম্যানেজার (এসপিও-এফএভিপি), নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৩৪ থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো স্থানে। বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই লোকবল নেবে প্রাণ গ্রুপআবেদনের নিয়ম: আগ্রহীরা বিজ্ঞপ্তিতি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।