ধর্ষণের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেওয়ায় গবিসাসে গকসুর ‘মব’

ঢাকার সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) বন্ধ করে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতাদের বিরুদ্ধে। প্রশাসনের অংশ হিসেবে গবিসাস বন্ধ করা হলো বলে ভাষ্য দিয়েছেন গকসু নেতারা। যদিও গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, গকসু এই ধরনের কার্যক্রমের এখতিয়ার রাখে না।