যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো তীব্রভাবে চলতে থাকায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরো সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, আর তেহরানও পাল্টা হামলা পুরো অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আরেকটি সামরিক ফ্রন্টের দিকে দৃষ্টি দিয়েছেন, আর সেটি হলো- লাতিন আমেরিকা।