৬ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫২২ - জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের দ্বিতীয় বারের মত বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয় ।১৭৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।১৭৭৫ - রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৭৯৯ - নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন১৮৩৬ - ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেক্সাসের সান এন্টোনিওর পতন। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।১৮৯৯ - ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন।১৯০২ - ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।১৯১৫ - শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ।১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।১৯৫৭ - ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে।১৯৬১ - ভারতের প্রথম ইংরেজি ভাষার ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস প্রকাশনা শুরু হয়।১৯৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।১৯৭৫ - ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।১৯৯৯ - যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিস্ফোরণ।জন্ম ১২৫২ - ইতালির সাধু রোজ।১৪৫৯ - জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার জ্যাকব।১৪৭৫ - মাইকেলেঞ্জেলো, রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।১৫০৮ - সম্রাট হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্ৰাট।১৭৮৭ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী।১৮০৬ - ইংরেজ কবি এলিজাবেথ বেরেট ব্রাউনিংয়।১৮১২ - কবি-সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।১৮৫১ - বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী।১৯২৭ - কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? মৃত্যু ১৯০০ - জার্মান আবিষ্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান।১৯০০ - ইংরেজ রসায়নবিদ জন ডালটনের মৃত্যু।১৯৬২ - অম্বিকা চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।১৯৭৩ - নোবেলজয়ী প্রথম মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক পার্ল এস. বাক।২০২১ - অডিও ক্যাসেট টেপ উদ্ভাবক খ্যাত ডাচ প্রকৌশলী লু ওটেনস।২০১৪ - তারাপদ বন্দ্যোপাধ্যায়, খ্যাতিমান বাঙালি চিত্রগ্রাহক, চিত্রসাংবাদিক ও আলোকচিত্রী। (জ.১৯৪৬)অন্যান্যজাতীয় পাট দিবস, বাংলাদেশ।