ইরানের ড্রোনবাহী জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সপ্তম দিনে ইরানের একটি ড্রোনবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কমান্ড ই্উনাইডেট স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী একটি ইরানি ড্রোন ক্যারিয়ারে হামলা চালিয়েছে এবং সেটি এখন আগুনে জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের পুরো নৌবাহিনী ধ্বংসের মিশনে যুক্তরাষ্ট্রের বাহিনী পিছু হটছে না। সংস্থাটি আরও দাবি করেছে, আক্রমণের লক্ষ্যবস্তু ওই ড্রোনবাহী জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী জাহাজের মতো বড়। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। সেন্টকম প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর সংশ্লিষ্ট ইরানি জাহাজটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সূত্র: আল-জাজিরা এমএসএম