ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, তাদের যুদ্ধবিমান বর্তমানে তেহরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নতুন হামলার “তরঙ্গ” পরিচালনা করছে। হামলাকে তারা ব্যাপকভিত্তিক বলে বর্ণনা করেছে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া দেয়নি দেশটি।