ঘর সাজানোর ক্ষেত্রে এখন এটি হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়। পরিবেশবান্ধব, টেকসই এবং নান্দনিকের গুণের কারণে পাটের পণ্য দিয়ে ঘর সাজানো এখন নতুন এক ট্রেন্ড। আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে প্রাকৃতিক উপকরণের ব্যবহার যত বাড়ছে, ততই পাটের তৈরি নানা ধরনের আইটেম জায়গা করে নিচ্ছে ঘরের অন্দরসজ্জায়। পাটের উপকরণ ব্যবহারের একটি বড় সুবিধা হলো হারিয়ে যেতে থাকা ঐতিহ্য জীবনে ফিরিয়ে আনা। পাটের তৈরি কার্পেট, ঝুড়ি বা ওয়াল হ্যাংগিং শুধু সুন্দর দেখায় না, বরং এগুলো দেশের হস্তশিল্প ও কারিগরদের দক্ষতাকেও তুলে ধরে। আসুন জেনে নেওয়া যাক পাটের পণ্য দিয়ে ঘর সাজাবেন যেভাবে- ১. পাটের কার্পেট বা রাগবাসায় প্রবেশ করার পর প্রথমেই নজর কাড়ে বসার ঘর। এ কারণে ঘরটি সাজানোর পেছনে সবচেয়ে বেশি শ্রম আর টাকা খরচ হয়ে যায়। চাইলেই কিন্তু কম খরচে সাধ্যের মধ্যেই সুন্দর করে সাজিয়ে ফেলা যায়। এই রুমে পাটের কার্পেট ব্যবহার করলে ঘরের পরিবেশ অনেকটাই বদলে যায়। প্রাকৃতিক রঙের এই কার্পেট কাঠের আসবাব বা হালকা রঙের সোফার সঙ্গে খুব সুন্দর মানিয়ে যায়।হালকা রঙের পাটের গালিচা দিয়ে ঘর সাজালে বসার ঘরটি খোলামেলা দেখাবে। এটি শুধু দেখতে সুন্দর নয়, টেকসই এবং পরিষ্কার করাও সহজ হয়। ২.পাটের তৈরি ঝাড়বাতিঘরে দেয় নান্দনিক, গ্রামীণ ও অভিজাত পরিবেশ আনতে পাটের তৈরি ঝাড়বাতি ব্যবহার করতে পারেন। এটি ঘর সাজাতে বর্তমানে খুব জনপ্রিয়। বসার ঘর, ডাইনিংয়ের ওপর বা বারান্দায় এই ঝাড়বাতিগুলো লাগালে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। ৩. পাটের ওয়াল হ্যাংগিংদেয়াল সাজাতে পাটের তৈরি ওয়াল হ্যাংগিং বা দেয়াল ঝুল অনেক আকর্ষণীয় দেখায়। বিভিন্ন নকশা ও হাতে তৈরি ডিজাইনের এসব ওয়াল ডেকোর ঘরের দেয়ালে একধরনের গ্রামীণ অথচ আধুনিক আবহ তৈরি করে। ৪. পাটের ঝুড়ি বা স্টোরেজ বাস্কেটঘর গোছানোর জন্য পাটের ঝুড়ি খুবই ব্যবহারিক। কাপড়, বই, খেলনা বা ছোটখাটো জিনিস রাখার জন্য এগুলো ব্যবহার করা যায়। একই সঙ্গে এটি ঘরের সাজেও নতুনত্ব আনে। ৫. পাটের ল্যাম্পশেডপাটের তৈরি ল্যাম্পশেড এখন বেশ জনপ্রিয়। ঘর আলোকিত করতে পাটের ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্প ব্যবহার করতে পারেন। এতে অল্প খরচে ঘরে অভিজাত ভাব ফুটিয়ে তোলা সম্ভব। নরম আলো যখন পাটের বুননের ফাঁক দিয়ে বের হয়, তখন ঘরে তৈরি হয় উষ্ণ ও আরামদায়ক পরিবেশ।ডাইনিং স্পেস বা বেডরুমে এই ধরনের ল্যাম্পশেড খুব সুন্দর লাগে। ৬. পাটের টেবিল ম্যাট ও কোস্টারডাইনিং টেবিল সাজাতে পাটের টেবিল ম্যাট ও কোস্টার ব্যবহার করা যায়। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি পরিবেশবান্ধবও। কোথায় পাওয়া যায় পাটের পণ্যবাংলাদেশে এখন অনেক জায়গাতেই পাটের তৈরি হোম ডেকোর পণ্য পাওয়া যায়। ঢাকার বিভিন্ন হস্তশিল্পের দোকান, ফ্যাশন হাউস এবং লাইফস্টাইল ব্র্যান্ডে এসব পণ্য সহজেই পাওয়া যায়। দোয়েল চত্বর, মতিঝিলে পাটের পণ্য প্রদর্শনি ও বিক্রয়ের প্রতিষ্ঠানে, বিভিন্ন লাইফস্টাইল স্টোরে পাটের তৈরি পণ্য পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বিভিন্ন হস্তশিল্প মেলায়ও পাটের পণ্যের বড় সংগ্রহ থাকে। অনলাইনেও এখন পাটের পণ্য সহজে কেনা যায়। অনেক উদ্যোক্তা ফেসবুক পেজ বা ই–কমার্স প্ল্যাটফর্মে পাটের তৈরি ঘর সাজানোর জিনিস বিক্রি করছেন। সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস, সাউদার্ন লিভিং আরও পড়ুন: ফুলদানিতে ফুল তাজা রাখার কৌশল সহজ কৌশলে বদলে ফেলুন ছোট বাথরুমের চেহারা এসএকেওয়াই