ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর ওপর হামলা আরও জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বি-২ স্টিলথ বোম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকানো ব্যালিস্টিক মিসাইলের মজুত রাখা লক্ষ্যবস্তুগুলোতে কয়েক ডজন ২,০০০ পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ (পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরানসহ ইরানজুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা। অ্যাডমিরাল কুপার জানান, ইরানের বিরুদ্ধে নৌ-অভিযান তীব্রতর হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ২৪টি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও, বর্তমানে সেই সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। মার্কিন দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ৯০ শতাংশ এবং ড্রোন হামলা ৮৩ শতাংশ কমে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় এখন পর্যন্ত ৯৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫ জন স্কুলছাত্রী রয়েছেন বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি কেএম