আসামের কারবি আংলং জেলায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে একটি ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন।ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকার। ভারতের বিমানবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে জানায়, ‘আইএএফ-এর সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং আমরা শোকাহত পরিবারের পাশে আছি।’ IAF acknowledges the loss of Sqn Ldr Anuj and Flt Lt Purvesh Duragkar, who sustained fatal injuries in the Su-30 crash. All personnel of the IAF express sincere condolences, and stand firmly with the bereaved family in this time of grief.@DefenceMinIndia@SpokespersonMoD… pic.twitter.com/zUtfUJ2ewr— Indian Air Force (@IAF_MCC) March 6, 2026 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং জোরহাট এয়ারবেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়। জোরহাট এয়ারবেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। আরও পড়ুন: মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইআরজিসির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা একটি পাহাড়ের দিক থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা আগুনের বড় একটি গোলাও দেখতে পেয়েছেন বলে জানান। সূত্র: এনডিটিভি