জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে মজুত থাকা তেল যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সরকারের নির্দেশে বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত টহল চালানো হচ্ছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে তেলের পাচার রোধে বিজিবির পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত / জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে তেল কেনার হিড়িক! এছাড়া, আমদানি করা পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো দেশে ফেরার সময় তল্লাশি করা হচ্ছে। বিজিবি নিশ্চিত করেছে, কোনোভাবেই তেল পাচার হয়ে যেতে দেয়া হবে না এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা থাকবে।