খারাপ অভ্যাস ত্যাগের সেরা সময় রমজান

মানুষের জীবনে সবচেয়ে বড় সংগ্রাম হলো নিজের খারাপ অভ্যাস ত্যাগের বিরুদ্ধে সংগ্রাম। মিথ্যা বলা, গিবত করা, অশ্লীলতা, রাগ নিয়ন্ত্রণ না করা, নামাজে অবহেলা এসব বদভ্যাস ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়।বর্তমানে এসব খারাপ অভ্যাসের সাথে ভয়াবহ একটি  বদঅভ্যাস যুক্ত হয়েছে, সেটা হলো অনলাইনে খারাপ ছবি ও অশ্লীল ভিডিও দেখা। যাকে পর্ণগ্রাফি অ্যাডিকশন বলা হয়।  এ বদ অভ্যাস কেবল একজন মানুষ, একটি ব্যক্তিসত্তাকে নয় বরং একটি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আধুনিক মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, অনলাইনে পর্নোগ্রাফি দেখা মানুষের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে।  পর্ণ দেখার সময় মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসৃত হয়, যা বারবার উত্তেজনা সৃষ্টি করে এবং ধীরে ধীরে আসক্তির মতো আচরণ তৈরি করে । জার্মান গবেষক সিমন কুর্ণ ও জুর্গেন গালিনাট এক গবেষণায় দেখিয়েছেন, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের কার্যকারিতা কমে যাওয়া এবং কিছু ক্ষেত্রে গ্রে ম্যাটার হ্রাস হয়। বিভিন্ন মনোবৈজ্ঞানিক গবেষণায় আরও দেখা গেছে, ঘন ঘন পর্ণ দেখায় মানুষের মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল হয়ে যায় এবং এর সঙ্গে উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে।  একই সঙ্গে ক্লিনিক্যাল পর্যবেক্ষণে দেখা গেছে, অতিরিক্ত পর্নগ্রাফি দেখা বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে এবং দাম্পত্য বা সামাজিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিজ্ঞানীরা এটিকে আধুনিক ডিজিটাল যুগের একটি গুরুত্বপূর্ণ মানসিক ও আচরণগত ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। কখনো কি আমরা ভেবেছি একই মানুষ রমজানে কীভাবে বদলে যায়? যে ব্যক্তি সারা বছর ফজরের নামাজে উঠতে পারে না, সে রমজানে সাহরির জন্য জেগে ওঠে! যে ব্যক্তি কথায় কথায় রেগে যায়, সে রোজার কারণে নিজেকে থামিয়ে রাখে!! যে ব্যক্তি গিবত বা অশ্লীলতায় অভ্যস্ত, সে অন্তত এই মাসে নিজেকে সংযত রাখার চেষ্টা করে!!! কেন এমন হয় বা কেন এমনটা সম্ভব হয়? কারণ, রমজান হৃদয়কে নরম করে দেয়। এই আবেগ, এই অনুতাপ ও এই আল্লাহভীতি খারাপ অভ্যাস ত্যাগের সবচেয়ে শক্তিশালী প্রেরণা।এ ছাড়া রমজানে শয়তানকে বেঁধে রাখা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। (বুখারি, ১৮৯৯; মুসলিম, ১০৭৯)। এই হাদিস প্রমাণ করে রমজানে পাপের প্ররোচনা কমে যায়। শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে পড়ে। ফলে খারাপ অভ্যাস ত্যাগ করা তুলনামূলক সহজ হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজা ঢালস্বরূপ। (বুখারি, ১৮৯৪)।  রোজা মানুষকে আত্মসংযমের শক্তিশালী প্রশিক্ষণ দেয়, যার ফলে খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়।  রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই (বুখারি, ১৯০৩)। এ হাদিস আমাদের সতর্ক করে গুনাহ পরিত্যাগ না করলে রোজার পূর্ণ ফজিলত নেই। রমজানের উদ্দেশ্য চরিত্র সংশোধন। শুধু না খেয়ে থাকাই লক্ষ্য নয়; বরং বদভ্যাস ত্যাগই আসল সাফল্য। রমজান এমন একটি মাস, যা মানুষের আত্মসংযম, তাকওয়া এবং আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেয়। তাই এই মাসটি পর্নগ্রাফির মতো ক্ষতিকর ও নৈতিকভাবে ধ্বংসাত্মক অভ্যাস থেকে দূরে থাকার জন্য একটি শক্তিশালী সুযোগ তৈরি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। (বুখারি, ৩৮; মুসলিম, ৭৬০) যখন অতীতের গুনাহ মাফ হওয়ার সুযোগ সামনে থাকে, তখন নতুন জীবন শুরু করার এটিই সেরা সময়।রমজানে ইবাদতের পরিবেশ বৃদ্ধি পায়, যা খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে সাহায্য করে। এই মাসে মানুষ বেশি কুরআন তিলাওয়াত করে, তারাবির নামাজ পড়ে, দোয়া ও জিকিরে সময় দেয়। যখন সময় ইবাদতে ব্যয় হয়, তখন অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার বা পর্নগ্রাফি দেখার সুযোগ কমে যায়। সুতরাং রমজান হোক খারাপ অভ্যাস ও পর্ণগ্রাফি আসক্তি থেকে মুক্ত হওয়ার উত্তম সময়। এর পাশাপাশি পর্ণগ্রাফির ভয়াল থাবা থেকে প্রজন্মকে রক্ষা করার কার্যকরি টুলস হিসেবে Kahf Guard অ্যাপলিকেশনটি ব্যবহার করা যেতে পারে । কারণ শুধু ইচ্ছাশক্তি দিয়ে এই আসক্তি কাটানো কঠিন প্রযুক্তিগত বাধা ও জবাবদিহিতার ব্যবস্থা থাকলে পরিবর্তন আরও সহজ হয় ।  Kahf Guard এর কার্যকতারিতা হলো, কোনো ডিভাইসে এই অ্যাপলিকেশনটি ইনস্টল করা থাকলে লক্ষ লক্ষ পর্নোগ্রাফিক সাইট DNS লেভেলে ব্লক করে দিবে, সুতরাং ইচ্ছা করলেও কেউ আর ঐসব সাইট ব্রাউজ করতে পারবে না। বাসায় বা পরিবারের সদস্যদের ডিভাইসে এই অ্যাপটি অভিভাবকরা ইনস্টল করে দিলে, অন্যরা চাইলেই সেটা আনইনস্টল করতে পারবে না।  ফলে পরিবারের সবার ডিভাইস থাকবে শতভাগ সুরক্ষিত। আরও রয়েছে Accountability Partner সুবিধা মানে কোনো বন্ধু বা অন্য কাউকে একাউন্টেবিলিটি পার্টনার করা যাবে যার পার্মিশন ছাড়া চাইলেও অন্য কেউ কোনো ফিচার বন্ধ করতে পারবে না। হে ভাইবোনরা, রমজান এসেছে পবিত্র আলো ও রহমত নিয়ে। পবিত্র এই সময়কে নিজের খারাপ অভ্যাস ত্যাগ করার কাজে লাগাতে হবে। রাগ, মিথ্যা, গিবত, অশ্লীলতা ও অপ্রয়োজনীয় আচরণ থেকে নিজেকে মুক্ত করতে হবে। চিরতরে ত্যাগ করতে হবে পর্ণগ্রাফির প্রতি আসক্তিকে।  এই মাসে জীবনে যদি ছোট ছোট পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে পরিবার ও সমাজ হবে আলোকিত। আসুন আমরা সবাই রমজানকে কাজে লাগাই নিজেকে ও অন্যকে উন্নত করার জন্য। সবশেষে বলা যায়, রমজান শুধু একটি ইবাদতের মাস নয়; এটি মানুষের চরিত্র গঠনের একটি আধ্যাত্মিক প্রশিক্ষণকাল। যদি কেউ এই মাসের শিক্ষা হৃদয়ে গ্রহণ করে দৃষ্টি সংযত করে, অপ্রয়োজনীয় অনলাইন ব্যবহার কমায় এবং ইবাদতে নিজেকে ব্যস্ত রাখে তাহলে রমজান তাকে পর্নগ্রাফির মতো ধ্বংসাত্মক অভ্যাস থেকে মুক্তির পথে নিয়ে যেতে পারবে। লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক