পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে হঠাৎ রাজ্যপালের পদত্যাগ, বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আসন্ন বিধানসভার নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না।’