মেসি নাকি পেলে, কে সর্বকালের সেরা? এই দ্বন্দ্ব আবারো সামনে নিয়ে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমএলএস কাপ জয়ের উদযাপন করতে ইন্টার মায়ামিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে গোট ডিবেটকে নিয়ে কথা বলেন তিনি। মায়ামি ফুটবলারদের সঙ্গে ট্রাম্প একমত হন যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। এ সময় পেলে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করেন ট্রাম্প।ইরানে হামলা করে যখন সারা বিশ্বকে অস্থির করে রেখেছেন ডনাল্ড ট্রাম্প, তখন তার সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করতে গেলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তবে হোয়াইট হাউজে যাওয়ার উদ্দেশ্যটা ভিন্ন। এমএলএস কাপে এবার চ্যাম্পিয়ন হয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। তাদের সম্মান জানাতে আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে যুদ্ধ বাঁধিয়ে যখন ঘরে বাইরে সমালোচনার মুখে ট্রাম্প, তখন মেসিকে তার ওভাল অফিসে ডেকে ইতিবাচক ইমেজ তৈরি করতে চান এপস্টিন ফাইল কান্ডে বিতর্কিত এই প্রেসিডেন্ট। এ সময় ফুটবল নিয়ে স্মৃতিচারণ করেন ট্রাম্প। আলোচনায় উঠে আসে মেসি না পেলে কে সর্বকালের সেরা সেই বিতর্কও। এ বিষয়ে নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্টও। তিনি বলেন, ‘আমার এটা বলা উচিত নয়, কারণ আপনারা আমাকে বৃদ্ধ বলবেন। আমি কিন্তু পেলের খেলা দেখেছি। সে নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছে। অনেকেই হয়তো চেনেন না কসমস নিউইয়র্কের একটি ক্লাব ছিল। যার চেয়ারম্যান ছিলেন আমার খুব ভালো বন্ধু স্টিভ রস। সে পেলেসহ বেশ কিছু ভালো ফুটবলারকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিল। আপনি পেলের চেয়ে ভালো ফুটবলার হতে পারেন। তবে পেলে দারুণ খেলতেন। আপনাদের (উপস্থিত মায়ামি ফুটবলারদের উদ্দেশে) কি মনে হয়, মেসি নাকি পেলে সেরা ফুটবলার? (সবার হ্যাঁ সূচক জবাবের পর) সবার সঙ্গে একমত। মেসিই সেরা ফুটবলার।’ আরও পড়ুন: প্রথমবার হোয়াইট হাউজে মেসি, উপহার দিলেন ট্রাম্পকে যুক্তরাষ্ট্রে ফুটবল সকার নামে পরিচিত। দেশের দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবলেরও খবর রাখেন ট্রাম্প সেটা স্পষ্ট হয় তার মুখে ইন্টার মায়ামির প্রশংসা শুনে। বিশেষ করে তার সন্তান ফুটবলের ভক্ত বলেও জানান তিনি। এবার এমএলএস কাপ জয়ে মায়ামির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘২০২৫ সালটা ইন্টার মায়ামির জন্য রেকর্ড ভাঙা মৌসুম ছিল। গেল গ্রীষ্মে ফিফা ক্লাব বিশ্বকাপের হোস্ট হয়েছে। ইন্টার মায়ামি এবার অপ্রতিরোধ্য ছিল। একেবারে ত্রুটিহীনভাবে খেলেছে। ভেনকুভারের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের পর মেসি ভেনকুভার ডিফেন্ডারকে কাটিয়ে একটি পাস দেন ডি পলকে। ঐ ম্যাচটা সত্যি দারুণ ছিল।’ আরও পড়ুন: জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা এসময় তিনি ক্রিস্টিয়ানো রোনালদোরও প্রশাংসা করেন। কিছুদিন আগে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে উল্লেখ করেন। এদিন ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে একটি জার্সি ও বল আকৃতির ট্রফি তুলে দেন মেসি।