আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অভিযানে জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন।’ পোস্টে আরও জানানো হয়, জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে Read More