সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেয়া হবে। আরও পড়ুন: গণঅভ্যুত্থানে আহত হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে প্রধানমন্ত্রীর সহায়তা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। আরও পড়ুন: জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ইফতারে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।