ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উৎসবে সম্মানিত নির্মাতা জীবন

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন শৈল্পিক ধারার নির্মাতা জীবন শাহাদাৎ।সদ্য শেষ হওয়া ‘বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নির্মাতা জীবন ছাড়া উপস্থিত ছিলেন দুই বাংলা ও বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখার্জি, রুদ্রনীল ঘোষের মতো কলকাতা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় মুখ। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়া এ উৎসবে ভারতের একাধিক গণ্যমান্য মুখদের স্মারক সম্মাননায় ভূষিত করা হয়। নির্মাতা জীবনও এ উৎসবে সম্মাননায় ভূষিত হন। উৎসবে পরিচিত মুখদের উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করেন ফেস্টিভ্যাল সভাপতি অরুণাভ মজুমদার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রীতম সরকার। এদিকে শুধু ‘১ম বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ই নয়, জীবন এবারের ভারত সফরে অংশ নিয়েছেন ভারতের অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল আর্টিস্টস, টেকনিশিয়ানস এন্ড আর্টওয়ার্কার্স (আইটা) এর উদ্যোগে আয়োজিত ‘কলকাতা বসন্ত উৎসবে’ও। ভারতে একসঙ্গে দুই উৎসবে অংশ নেয়ার অনুভূতি কলকাতা থেকে সময় নিউজকে জানিয়েছেন নির্মাতা জীবন। তিনি বলেন,এবার মূলত বসন্ত উৎসব-এর আয়োজকদের অফিসিয়াল আমন্ত্রণে আমি কলকাতায় এসেছি। পাশাপাশি আমাকে আনঅফিশিয়ালি আমন্ত্রণ জানানো হয় বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ। ‘১ম বঙ্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (বামে) ও ‘কলকাতা বসন্ত উৎসব’ (ডানে) অংশ নেন জীবন। ছবি: সংগৃহীত জীবন আরও বলেন,দুটি আয়োজনই স্ব স্ব ক্ষেত্রে দারুণ তাৎপর্যপূর্ণ। তাই এমন দুটি মঞ্চে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকতে পেরে সত্যি গর্ব অনুভব করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি, ভারতীয় হাইকমিশন অফিস ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কতৃপক্ষকে শিল্পী হিসেবে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ বিবেচনা করে দ্রুত ভিসা ইস্যু করার জন্য। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে জায়েদ খানের ‘শ্রমিকের কাজ’ করার কারণ জানা গেল প্রসঙ্গত, দুই দেশের সংস্কৃতির আদান-প্রদানে ভবিষ্যতে শুধু সাংস্কৃতিক মেলবন্ধন নয়, সৌহার্দ্য ও মৈত্রী সম্পর্কও দুই দেশের অটুট থাকবে এমন আশা প্রকাশ করেন নির্মাতা জীবন শাহাদাৎ। আরও পড়ুন: ‘জিল্লু’ এবার ‘রাক্ষস’ সিনেমায়