চুয়েটে ১২ দিনের ছুটি ঘোষণা

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা, মেডিক্যাল সেন্টার, চলমান নির্মাণকাজের তদারকি, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন: চুয়েটের হলে মাদক, ৭ শিক্ষার্থীকে শাস্তিএছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও শাখার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পরিচালক ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়েছে।